ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলামী ব্যাংকের ১৪১ কোটি টাকা হাওয়া, দুদকের ৩ মামলায় আসামি ২৯
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশের জুবলী রোড শাখা থেকে জালিয়াতির আশ্রয় নিয়ে ২৭টি ডিলের মাধ্যমে ১৪১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ এবং দুবাই, যুক্তরাজ্য ও আমেরিকা পাচারের অভিযোগে তিনটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই ৩ মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীসহ ২৯ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলাগুলো অনুমোদন দেওয়া হয়েছে। শিগগিরই মামলা চট্টগ্রামের দুদক কার্যালয়ে দায়ের করা হবে বলে জানা গেছে।

অনুসন্ধানের শুরুতে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে ৭ সদস্যে টাস্কফোর্স টিম সাইফুজ্জামান ইস্যুতে কাজ করছে বলে জানা গেছে। সর্বশেষ ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর দুদকের উপপরিচারক মো. মশিউর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের টিম অনুসন্ধান ও তদন্ত কাজ পরিচালনা করছে। টিম ইতোমধ্যে ৩০টি মামলা দায়ের করেছে।

মামলাগুলো মধ্যে সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টরা পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় নিয়ে নাম সর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ইমিনেন্ট ট্রেডার্সের নামে ২০ কোটি টাকা, ভিশন ট্রেডিং কর্তৃক ২৫ কোটি টাকা, রিলায়েবল ট্রেডিংয়েল নামে ১৫ কোটি; প্রোগ্রেসিভ ট্রেডিংয়ের নামে ২৩ কোটি, ক্রিসেন্ট ট্রেডার্সের নামে ২৫ কোটি টাকা ও মডেল ট্রেডিংয়ের নামে ২১ কোটি টাকাসহ মোট ১২৯ কোটি আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের জুলাই মাসে ৬টি মামলা দায়ের করে দুদক। 

মামলাগুলোতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান আসামি করা হয়েছে। যার সঙ্গে তার প্রতিষ্ঠানের কর্মচারী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্ধশত কর্মকর্তা-কর্মচারীকে আসামি করা হয়েছে।

অনুরূপভাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রিন্সিপাল শাখার গ্রাহক থার্মেক্স নিট ইয়ার্ন লিমিটেডের থেকে ৫২ কোটি টাকা, আগ্রাবাদ শাখার গ্রাহক এইচ এম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজের নিকট থেকে ৫৫ কোটি টাকা, জুবিলী রোড শাখার গ্রাহক ওয়েল মার্ট লিমিটেডের কাছ থেকে ৫ কোটি টাকা, মহাখালী শাখার গ্রাহক সাইফ পাওয়াটেক ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির নিকট থেকে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ও ইউসিবিএল ফরেন এক্সচেঞ্জ শাখার গ্রাহক আইকনএক্স সার্ভিস লিমিটেডের নিকট থেকে ৬০ কোটি টাকাসহ মোট ২১৩ কোটি ৭৫ লাখ টাকা ঘুস গ্রহণের মাধ্যমে আত্মসাতে ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫ মামলা রুজু করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ও ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান ওই সকল মামলার আসামি।

চকবাজার, পোর্ট, পাহাড়তলী ও বহদ্দারহাট শাখা হতে ৩১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের দায়ে ৪টি মামলা, ৫৬ কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের দায়ে ৮টি মামলা ও ৪৬ কোটি ৭৩ লাখ ৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২৫ সালের ডিসেম্বরে ৭ মামলা রুজু করা হয়। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) সাবেক পরিচালক বশির আহমেদ, আর এক ভাই সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী ওরফে রনি, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক এম এ সবুর, হাজী ইউনুছ আহমদ, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী এবং রোকসানা জামান চৌধুরী।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝