ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাস বন্ধ, নথুল্লাবাদে শত শত যাত্রীর চরম ভোগান্তি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হঠাৎ করেই অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের সাধারণ যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে অপেক্ষা করেও বাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে বাড়তি ভাড়া গুনে বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

সোমবার দুপুর ২টা থেকে এই ধর্মঘট ও বাস চলাচল বন্ধের কর্মসূচি পালন করছেন বাস মালিক ও শ্রমিকরা। 

তাদের দাবি, মহাসড়কে বেআইনিভাবে চলা থ্রি-হুইলার সম্পূর্ণ বন্ধ না করা পর্যন্ত পরিবহন স্বাভাবিক হবে না।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শুধু দূরপাল্লার যাত্রীই নন, চরম বিপাকে পড়েছেন স্থানীয় রুটের পথচারীরাও। বিশেষ করে চাকরিজীবী, চিকিৎসাপ্রার্থী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পড়েছেন চরম বিপদে।

দীর্ঘ সময় ধরে বাস না পেয়ে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে অটোরিকশা কিংবা মাহিন্দ্রায় করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। বিকেল ৪টা পর্যন্ত খবর নিয়ে জানা গেছে, নথুল্লাবাদ বাস টার্মিনালের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেখানে তখনও শত শত যাত্রী বাসের জন্য অপেক্ষা করছিলেন। ভোগান্তিতে পড়া ভুক্তভোগী যাত্রীদের দাবি, দ্রুত মালিক-শ্রমিক ও প্রশাসনের মধ্যে সমঝোতা করে বাস চলাচল স্বাভাবিক করা হোক।

আরই/এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement