ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদে মিলাদুন্নবীর ছুটিতে কী বন্ধ, কী খোলা- জেনে নিন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫১ পিএম
X

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ আগস্ট (বুধবার) সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

এ উপলক্ষে দিনটিতে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে জানানো হয়, ১৪ আগস্ট শুক্রবার সফর মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। এরপর ১৫ আগস্ট শনিবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। সে অনুযায়ী ২৬ আগস্ট বুধবার দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে।

জনপ্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদে মিলাদুন্নবীর সাধারণ ছুটিতে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে না।

যেসব জরুরি সেবা চালু থাকবে

স্বাস্থ্য ও চিকিৎসা: হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন এবং সংশ্লিষ্ট কর্মীরা দায়িত্ব পালন করবেন।

জরুরি ও নিরাপত্তা সেবা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, কারাগার ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কার্যক্রম চালু থাকবে।

পাবলিক ইউটিলিটি: বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও ইন্টারনেট সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাবে।

যোগাযোগ ও পরিবহন: বন্দর, বিমানবন্দর, রেলওয়ে ও গণপরিবহনসহ জরুরি কাজে নিয়োজিত যানবাহন চলাচল করবে।

এদিকে সাধারণ ছুটির দিনে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না বা নির্দিষ্ট সূচিতে পরিচালিত হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক।

আদালতের ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝