ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, ৩২ মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ২:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়াও, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় নানান অপরাধে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।
‎শনিবার (২২ আগষ্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৪ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৫ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৫৬ জন, মিরপুর বিভাগ ১১৯ জন, গুলশান বিভাগ ৩৯ জন, উত্তরা বিভাগ ৫৯ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করা হয়। 

অভিযানকালে ১টি স্বর্ণের লকেট, ১৬ হাজার টাকার জালনোট, ৯টি মোবাইলফোন, ৩টি ল্যাপটপ, ২টি সিপিইউ, ২ টি ট্যাব, ৫৫টি সিমকার্ড, নগদ ২ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা, ১৩৯১৪ পিস ইয়াবা, ৯১৩ গ্রাম হেরোইন, ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement