ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গভীর রাতে ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:৩২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীরা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত একটার দিকে ভাঙ্গার গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিও দেখে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ২১ আগস্ট, ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমার নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে রাত একটায় ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ প্রতিবাদ মিছিল করা হয়।

এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কোনো এক সড়কে কিছু যুবক মশাল জ্বালিয়ে মিছিল করছেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়িনাই’-সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু বলেন, বিষয়টি জানা নেই। তারপরও খোঁজখবর নিয়ে দেখা হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement