ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৪৫ জন, ওয়ারীতে ৬৫ জন, মতিঝিলে ৪৭ জন, তেজগাঁওয়ে ৪১ জন, মিরপুরে ১২০ জন, গুলশানে ৯৩ জন, উত্তরা বিভাগে ৬৩ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানকালে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১টি ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার টাকা চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার এবং দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
-টিএস