ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
এবারও ফাইনাল খেলা হচ্ছে না ভারতের!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবারও কি তবে দেখা যাবে না ভারতকে? পয়েন্ট টেবিলের বর্তমান চিত্র বলছে, সেই সম্ভাবনাই জোরালো। গল টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ৬০০তম টেস্টে জয় পেলেও ফাইনালের দৌড়ে স্বস্তিতে নেই ভারত। বরং বাকি আট টেস্টে তাদের সামনে অপেক্ষা করছে কঠিন সমীকরণ।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ১০ ম্যাচ খেলে ভারতের জয় ৫টি, হার ৪টি ও ড্র ১টি। সাফল্যের হার ৫৩ শতাংশ। গল টেস্টের জয় পয়েন্ট বাড়ালেও অবস্থানের পরিবর্তন হয়নি। পাঁচ নম্বরেই আছে শুভমান গিলের দল। তবে ফাইনালে ওঠার হিসাবটা আরও কঠিন।

গল টেস্টের জয় ধরলে ভারতের মোট জয় দাঁড়ায় ৬টি। এরপর বাকি আট ম্যাচে ছয় জয় ও দুই ড্র করতে পারলে ৮০ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকবে তারা। কিন্তু ছয় জয় ও দুই হার হলে ভারতের সাফল্যের হার দাঁড়াবে ৬২.৯৬ শতাংশ, যা ফাইনালে ওঠার জন্য যথেষ্ট হবে না।

অর্থাৎ শেষ আট ম্যাচে সাত জয়ই ভারতের জন্য সবচেয়ে নিরাপদ সমীকরণ। একাধিক ম্যাচে পয়েন্ট হারালেই ফাইনালের পথ কঠিন হয়ে যাবে। বিশেষ করে বাকি সূচিতে প্রতিপক্ষ যখন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, তখন কাজটা মোটেই সহজ নয়।

নিউজিল্যান্ডের মাটিতে ভারতের সামনে বড় পরীক্ষা অপেক্ষা করছে। গত এক দশকে বাংলাদেশ ছাড়া কোনো এশিয়ান দল কিউইদের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। সেখানে গিয়ে ধারাবাহিক জয় তুলে নেওয়া তাই ভারতের জন্য কঠিন চ্যালেঞ্জ।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও খেলতে হবে তাদের। ভারতের নিজেদের মাটিতে খেলা হলেও সেখানেও ভয়ংকর অস্ট্রেলিয়া। ফলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি আট টেস্টে ছয় বা সাতটি জয় তুলে নেওয়া ভারতের জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। খালি চোখে ভারতের ফাইনাল খেলা অসম্ভব না হলেও বেশ কঠিন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝