ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:৫৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মীর মামুন নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত যুবক উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে মীর মামুনকে দুইজন দুর্বৃত্ত তুলে নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আহত যুবক খুব বেপরোয়া প্রকৃতির মানুষ বলে স্থানীয়দের দাবি।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝