কক্সবাজারের চকরিয়ায় পৌরসভার ৫নং ওয়ার্ডের কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা সড়কে ইজিবাইক থেকে ছিটকে পড়ে সিমেন্ট বোঝাই ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসার ৬ষ্ট শ্রেণী ছাত্রী তানহা মনি (১১) নিহত হয়েছে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানহা মনি (১১) চকরিয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা জাফর আলমের মেয়ে ও চকরিয়া বালিকা মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্রী।
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র স্থানীয় বাসিন্দা আলমগীর চৌধুরী জানান, মাদ্রাসার ছাত্রী তানহা মনি ইজিবাইক নিয়ে মগবাজার মাদ্রাসা থেকে বাড়ি যাওয়ার পথে কাহারিয়াঘোনা-করাইয়াঘোনা চলাচলের সড়কে উল্টে গেলে সিমেন্ট বুঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সিমেন্ট বোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। ইজিবাইক ও ট্রাকের চালক পলাতক রয়েছে। দুইজনকে আটকের চেষ্টা চলছে।তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
হক/ টিআইএস