
সংগৃহীত ছবি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
শনিবার (২২ আগস্ট) এক বার্তায় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল জানিয়েছে, তারা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচনে অভিনন্দন জানাচ্ছে এবং বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
ইইউ প্রতিনিধিদল বলেছে, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান উষ্ণ সম্পর্ক অব্যাহত রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
বার্তায় দুই পক্ষের সহযোগিতা, অংশীদারত্ব ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
টিআইএস