ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক সেনা সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টারের স্নিগ্ধা বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সেনা সদস্য সজীব মোল্লা (২৭) মানিকগঞ্জ জেলার ঘিওড় উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮-৯ বছর ধরে সেনাবাহিনীতে চাকুরিরত আছেন।

প্রাথমিকভাবে জানা যায়, শনিবার ডিউটি শেষে সজীব নিজ কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিনি পারিবারিক কলহের জেরে সিলিং ফ্যানের সঙ্গে গামছা ও রশি ব্যবহার করে গলায় ফাঁস নেন।

পরে বিষয়টি জানাজানি হলে সহকর্মী ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তিনি মারা যান।

রুপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক গিয়ে নিহত সেনা সদস্যের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। এরপর লাশ মৃত্যু সার্টিফিকেটের জন্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় রূপপুর ফাঁড়ি পুলিশ সেনা সদস্যের লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত বিষয়ে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরো জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝