চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে দেশের উড়োজাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামত সক্ষমতা বাড়াতে লালমনিরহাটে মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত দুই দিনব্যাপী ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে আফরোজা খানম রিতা বলেন, আগের সরকার প্রকল্পটির কাজ অসম্পূর্ণ ও খারাপ অবস্থায় রেখে গেছে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারও প্রকল্পটির বিষয়ে কার্যকর অগ্রগতি করতে পারেনি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর টার্মিনালের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, চলতি বছরের ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।
পিআইবির সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
আরএন