ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না: কুশনার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:৩৫ পিএম
X

ইরান ইস্যুতে ওয়াশিংটনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও মার্কিন দূত জ্যারেড কুশনার। তিনি বলেছেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

সম্প্রতি তেল আবিবে অবস্থানকালে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন কুশনার। একই সঙ্গে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সমঝোতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শর্তগুলোও তুলে ধরেন তিনি।

কুশনার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট অবস্থানে রয়েছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, ইরানের হাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়।

তবে ইরানের সঙ্গে একটি ন্যায্য ও উভয় পক্ষের জন্য লাভজনক চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প আগ্রহী বলেও জানান কুশনার। তাঁর মতে, এ ধরনের চুক্তির আগে তেহরানকে কিছু মৌলিক শর্ত মেনে চলতে হবে।

কুশনারের ভাষ্য অনুযায়ী, চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে এমন সব কর্মসূচি থেকে সরে আসতে হবে, যেগুলো পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি করে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। এর মধ্যেই কুশনারের এ বক্তব্য তেহরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনায় ওয়াশিংটনের অবস্থান আরও স্পষ্ট করল।

সূত্র: এএনআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝