ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
সৌদি যুদ্ধজাহাজ ও চার নৌযানে হামলার দাবি হুথিদের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৭:৪৮ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

লোহিত সাগরে সৌদি আরবের একটি সামরিক যুদ্ধজাহাজ ও এর নিরাপত্তায় থাকা চারটি নৌযানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। সোমবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সৌদি আরবের একটি সামরিক জাহাজে হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, সৌদি জাহাজটিকে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

হুথির সামরিক মুখপাত্র আরও দাবি করেন, হামলার পর সৌদি যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে জাহাজটির নিরাপত্তায় থাকা কয়েকটি নৌকা ডুবে যায় এবং অন্য কয়েকটিতে আগুন ধরে যায়।

ইয়াহিয়া সারি বলেন, ‘‘সশস্ত্র বাহিনী অবরোধের জবাবে অবরোধের সমীকরণ বজায় রাখা এবং সৌদি সামরিক বাহিনীর সব ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে।’’

তিনি আরও জানান, মোখা উপকূলের কাছে লোহিত সাগরে সৌদি বাহিনীর বহরে ব্যবহৃত একটি সামরিক যুদ্ধজাহাজ ও এর নিরাপত্তায় থাকা চারটি টহল নৌযানে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।

তবে হুথিদের এই দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝