ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-কাতার জ্বালানি সহযোগিতা জোরদারে গঠিত হবে যৌথ ওয়ার্কিং গ্রুপ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি এবং অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারির সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দোহায় অনুষ্ঠিত পৃথক বৈঠকে বাংলাদেশ ও কাতারের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি ও আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।

আলোচনায় উভয় পক্ষ জ্বালানি ও অর্থনৈতিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়। পাশাপাশি বৈঠকে আলোচিত বিষয়গুলোর বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় জোরদারে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মতি জানানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান কাতারের দুই মন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

প্রসঙ্গত, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বর্তমানে দুই দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন। তিনি একটি উচ্চপর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝