ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম
X

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলির ঘটনায় দায়ের করা মামলার এজাহারে সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান মিঠুকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

সোমবার খুলনার নতুন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক। তিনি সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সুলতান মাহমুদের ছেলে।

জানতে চাইলে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মো. আহাদুজ্জামান মিয়া বলেন, তাকে দুপুরে নগরীর নতুন রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। কোনো পেন্ডিং মামলাও নেই। তার বিরুদ্ধে যেসব মামলা ছিল, সেগুলো রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে হয়েছিল।

তিনি আরও বলেন, গত ১৪ জুলাই রাত ১টার দিকে খুলনা সদর থানা এলাকার জাতিসংঘ শিশু পার্কের পশ্চিম পাশে কয়েকজন সাংবাদিক বসে গল্প করছিলেন। এ সময় তাদের লক্ষ্য করে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে। এ মামলায় মিঠুকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

নগর গোয়েন্দা পুলিশের প্রধান আরও বলেন, খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সঙ্গে মিঠুর সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে পুলিশের একাধিক সূত্র জানায়, গ্রেপ্তার মিঠু রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। তিনি মাসুম বিল্লাহকে দুর্বৃত্তদের দেখিয়ে দিয়েছিলেন।

তার নির্দেশনা পেয়ে দুর্বৃত্তরা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। গত ৪ মার্চ খুলনা মহানগরের প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ে বাটা সু স্টোরের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শ্রমিক দলের নেতা মাসুম বিল্লাহকে (৪৫) গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ সময় স্থানীয় জনতা শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু (বি কোম্পানি) গ্রুপের সক্রিয় সদস্য অশোক ঘোষকে পিস্তলসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিঠুকে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। গত ১৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝