ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, জামাল মোল্লা (৬৫) মধুখালী উপজেলার মাচকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। ২০২৬ সালের ৩ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি দর্জির বাড়িতে নতুন জামা-কাপড় আনতে যায়।  ওই সময় দর্জি বাড়িতে ছিল না। এ সময় জামাল মোল্লা শিশুটিকে তার বসতঘরের ভেতরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

একপর্যায়ে শিশুটি আসামির হাত থেকে ছুটে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ৪ জানুয়ারি শিশুটির বাবা বাদী হয়ে জামাল মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মধুখালি থানায় একটি মামলা দায়ের করেন।

এ মামলাটি তদন্ত করেন মধুখালি থানার উপপরিদর্শক(এসআই) মো. মোক্তার হোসেন। ২০২৬ সালের ৩১ জানুয়ারি তিনি জামালকে একমাত্র অভিযুক্ত করে  আদালতে অভিযোগপত্র দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন। শিশুদের নিরাপত্তা ও এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ গুরুত্বপূর্ণ। আদালতের এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি সমাজের অপরাধীরা এই রায় থেকে শিক্ষা নিবে।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝