ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দুই যুগ পর সালমান-সঞ্জয় একসঙ্গে, ‘সেভেন ডগস’-এর ট্রেলারে চম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:১০ পিএম
X

বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। আন্তর্জাতিক অ্যাকশন-থ্রিলার সিনেমা ‘সেভেন ডগস’-এ তাদের সঙ্গে অভিনয় করেছেন আন্তর্জাতিক তারকা মনিকা বেলুচ্চি।

১৩ আগস্ট প্রকাশিত হয়েছে সিনেমাটির হিন্দি ভাষার অফিসিয়াল ট্রেলার। সালমান খান নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করেছেন। ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

‘সেভেন ডগস’-এর গল্প আবর্তিত হয়েছে একটি আন্তর্জাতিক অপরাধচক্র এবং তাদের তৈরি বিপজ্জনক নতুন মাদককে ঘিরে। সিনেমাটিতে অ্যাকশন, অপরাধ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নানা দিক তুলে ধরা হয়েছে।

সালমান, সঞ্জয় ও মনিকা বেলুচ্চি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়ানকার্লো এস্পোসিতো, মার্টিন লরেন্স, তারা এমাদ, নাসের আল-কাসাবি ও ম্যাক্স হুয়াং। সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ।

অ্যাকশন ও স্টান্ট ডিজাইনের দায়িত্বে রয়েছে ৮৭ইলেভেন, যারা ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির অ্যাকশনের সঙ্গেও যুক্ত ছিল। অ্যাকশন কোরিওগ্রাফিতে কাজ করেছেন স্টিফেন ডানলেভি।

মধ্যপ্রাচ্যে ২৭ মে মুক্তির পর আগামী ২১ আগস্ট ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘সেভেন ডগস’। প্রায় দুই যুগ পর সালমান খান ও সঞ্জয় দত্তকে একসঙ্গে দেখার সুযোগ এবং মনিকা বেলুচ্চির উপস্থিতি- দুই কারণেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝