ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাড়ে পাঁচ বছরের সম্পর্ক, দেড় বছর আগে বিয়ে করেছেন সোহানা সাবা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:০০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরেই একমাত্র সন্তানকে ঘিরে নিজের জীবন কাটাচ্ছেন অভিনেত্রী সোহানা সাবা। ব্যক্তিগত জীবনে নানান উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রী এবার জানালেন, তার জীবনে নতুন একজন মানুষ এসেছেন। প্রায় সাড়ে পাঁচ বছরের সম্পর্কের পর দেড় বছর আগেই বিয়ে করেন তিনি।

তার বর্তমান স্বামীর নাম ফয়সাল। পেশায় তিনি ব্যবসায়ী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে গিয়ে সোহানা সাবা বলেন, ‘আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।’

অভিনেত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের বিষয়টি সামনে আসে। তবে স্বামীর সঙ্গে সম্পর্ক কিংবা বিয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করতে আগ্রহী নন তিনি। বরং নতুন সংসারে ভালো থাকার কথাই জানিয়েছেন সাবা।

একসময় নির্মাতা ও অভিনেতা মুরাদ পারভেজের সঙ্গে ভালোবেসে ঘর বেঁধেছিলেন সোহানা সাবা। প্রায় এক দশকের সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। তবে ২০১৫ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে। বিচ্ছেদের পর একমাত্র সন্তানকে নিয়ে নিজের মতো করে জীবন এগিয়ে নেন এই অভিনেত্রী।

বিচ্ছেদের পরের সময়টা সোহানা সাবার জন্য খুব একটা সহজ ছিল না। ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন সামলে ধীরে ধীরে নিজের কাজ ও সন্তানকে ঘিরে নতুন করে জীবন সাজাতে থাকেন তিনি। সময়ের সঙ্গে নিজের জায়গাটিও তৈরি করে নেন। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। সেই সম্পর্কই একসময় পরিণতি পায় বিয়েতে।

বর্তমানে স্বামী ও সন্তানকে নিয়ে ভালো আছেন বলেই জানিয়েছেন সোহানা সাবা। বিশেষ করে তার ছেলে নতুন এই সম্পর্ককে ইতিবাচকভাবেই নিয়েছে। সাবার ভাষায়, তার ছেলে এ নিয়ে অনেক খুশি।

টেলিভিশন নাটকের মাধ্যমে পরিচিতি পাওয়া সোহানা সাবা পরবর্তীসময়ে বড় পর্দায় নিজের অবস্থান তৈরি করেন। চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত অভিনেত্রী ও নির্মাতা কবরীর পরিচালনায় ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে বড় পর্দায় তার যাত্রা শুরু। তবে মুক্তির দিক থেকে মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। ‘খেলাঘর’ মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’।

এরপর একে একে বেশকিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’। ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায়ও নিজের আলাদা পরিচিতি তৈরি করেছেন তিনি।

শুধু বাংলাদেশের চলচ্চিত্রেই সীমাবদ্ধ থাকেননি সাবা। ভারতের চলচ্চিত্রেও কাজ করেন তিনি। দেশটির ‘ষড়্‌রিপু’ ও ‘এপার ওপার’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া আরও একটি নাম চূড়ান্ত না হওয়া ভারতীয় সিনেমায়ও কাজ করেছেন বলে জানা যায়।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝