ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভাটারায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৮:৪৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারা থানার আবাসিক এলাকার ‘এম ব্লক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার, প্লাকার্ড ও কালো ব্যাগ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ভাটারা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানায় (ব্লক-এম ব্লক, রোড-২৮, বাসা -২১৭৩ কে জেড এম হাইটস এর  দ্বিতীয় তলায় ফ্ল্যাট বি-২) অভিযান করা হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী-পুরুষসহ ৫৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ১৫ই আগস্টকে সামনে রেখে ঢাকার বিভিন্ন অঞ্চলে আজ রাতে শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার জন্য প্ল্যাকার্ড, ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে সমবেত হন তারা। পরে সেখানে তারা সবাই খিচুড়ি খাওয়া শেষ করেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয় এবং সকলের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব‍্যাজ ধারণ করা ছিল। 

এখানে আওয়ামী লীগের কোনো বড় নেতা গ্রেপ্তার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এখানে বড় নেতাদের আসার কথা ছিল, কিন্তু তার আগেই পুলিশ অভিযান চালায়।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝