ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিএনজি সংকট দ্রুত সমাধানে সরকারের জরুরি পদক্ষেপ চান শফিকুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:৫১ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:০৫ পিএম
X

সারা দেশে সিএনজি পাম্পে চলমান সংকটের দ্রুত সমাধানে সরকারের স্পষ্ট বক্তব্য ও জরুরি পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

শফিকুর রহমান বলেন, সারা দেশের সিএনজি পাম্পগুলোতে বর্তমানে অসহনীয় সংকট চলছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগ দেখতে চান তিনি।

তিনি বলেন, ‘আশু সমাধানের জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে।’

কোনো ধরনের গোঁজামিল বা মিথ্যাচারের আশ্রয় নিয়ে এই সংকটের সমাধান করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানি সংকটকে কেন্দ্র করে অতীতে মূল্যবৃদ্ধির উদাহরণ টেনে শফিকুর রহমান বলেন, সংকট তৈরি হওয়ার পর আবার জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।

-টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝