ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খুলনায় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৫:২৫ পিএম
X

খুলনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাহিন আলম গাজী ওরফে শাহীন গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত।

বৃহস্পতিবার খুলনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল জেলা আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার। 

দণ্ডপ্রাপ্ত আসামি খুলনার ডুমুুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা মাহাবুর গাজীর ছেলে। 

আদালতের সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ২০২৪ সালের ১ মে রাত ৮টার দিকে ওই শিক্ষার্থীর পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যায়। রাত সাড়ে ১২টার দিকে ওই স্কুল শিক্ষার্থীকে মিথ্যা কথা বলে উপজেলার রুপরামপুর গ্রামের একটি ভিটা বাগানের মধ্য নিয়ে তাকে ধর্ষণ করে আসামি শাহীন। 

পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুকান্ত কর্মকার শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

একই বছরের ৭ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝