ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রী খুলনা অঞ্চলের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: কেডিএ চেয়ারম্যান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম
X

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়ণের একটি দীর্ঘমেয়াদি নকশা তৈরির উদ্যোগ নিয়েছে কেডিএ।

তিনি বলেন, আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষিজমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়। অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা মূল শহরের সঙ্গে খুলনার ‘শস্যভান্ডার’খ্যাত ডুমুরিয়ার যোগাযোগ আরও দ্রুত ও সহজ করবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ এবং পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিকনির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা অঞ্চলের সুশৃঙ্খল উন্নয়ন ও বাণিজ্যিক সম্প্রসারণে অত্যন্ত আন্তরিক।

বুধবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডুমুরিয়ায় জনসাধারণকে কেডিএর সেবা ও মাস্টারপ্ল্যান সম্পর্কে অবহিত করতে এ সভার আয়োজন করে কেডিএ।

কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা আরও বলেন, ‘আমরা সবাই জানি, রূপসা ও ভৈরব বিধৌত আমাদের এই রূপসী খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। আর এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। খুলনা শহরের একেবারেই কোলঘেঁষে অবস্থিত এই ডুমুরিয়াকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সার্বিক মাস্টারপ্ল্যান ও নাগরিকসেবার বিষয়বস্তু নিয়ে সরাসরি হাজির হয়েছি। কেডিএ কেবল একটি পরিকল্পনাকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কেডিএর লক্ষ্য আপনাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা।’

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও একাধিকবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কেডিএর প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক হাফিজুর রহমান মনি, হাফিজুর রহমান হাফিজ, মো. সরোয়ার হোসেন, আব্দুল মালেক, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, মশিউর রহমান লিটন এবং কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ প্রমুখ।

উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মতামত উপস্থাপন করেন।

এসএস/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝