ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:১৩ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ৩:১৫ পিএম
X

ময়মনসিংহের ভালুকা পৌরসভার টি.এন.টি রোডে অবস্থিত দারুননাজাত মডেল মাদরাসা (ভালুকা শাখা) দাখিল পরীক্ষা-২০২৬-এর ফলাফলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটির ৬২ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ (A+) পেয়েছে। পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিতে শতভাগ পাসের সাফল্য এসেছে।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, মাদরাসাটির মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন জিপিএ-৫, ১ জন গোল্ডেন A+ এবং ৩ জন শিক্ষার্থী A গ্রেড অর্জন করেছে।

এ সাফল্যে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীসহ পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ‘এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে এ ধারাবাহিক সাফল্য ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

মাদরাসার শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান সুমন বলেন, ‘দারুননাজাত মডেল মাদরাসার শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও নিয়মিত তদারকির কারণে শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। এ ফলাফল শুধু শিক্ষার্থীদের নয়, প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা আশা করি, ভবিষ্যতেও মাদরাসাটি শিক্ষার মান ও ফলাফলের এই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো করবে এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে।’

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝