ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফ্যামিলি কার্ড থেকে বাদ পড়বে না কোনো পরিবার: প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৩২ পিএম
X
Advertisement

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো ধরনের দলীয়করণ করা যাবে না এবং যোগ্য কোনো পরিবারকে এ কর্মসূচির বাইরে রাখা হবে না।

শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহম্মদ সোহেল মনজুর বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে নারীদের সংসারের ব্যয় নির্বাহে সহায়তা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকৃত উপকারভোগীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারি জনকল্যাণমূলক কর্মসূচির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্ভুল ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে প্রকৃত উপকারভোগীরা কর্মসূচির আওতায় আসেন এবং যোগ্য কেউ বঞ্চিত না হন।

তিনি জানান, সরকার পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সালাহউদ্দীন শেখ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা ও পৌর বিএনপির নেতারা, স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেএইচ/এসএস







Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement