ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ সেক্টরে বিজিবির ১২ প্লাটুন মোতায়েন
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুর থেকে নেত্রকোনা পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকার ১০৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ১২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। 

পাশাপাশি সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পেলে সুরক্ষা অ্যাপের মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

কর্নেল নাসির উদ্দিন জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় মোতায়েন করা বিজিবি সদস্যদের কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টায় উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তোলা সম্ভব।

ব্রিফিংয়ে ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, দুর্গাপূজা ঘিরে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবির ১২টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, সুরক্ষা অ্যাপের মাধ্যমে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া গেলে ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি রয়েছে বিজিবির। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

ব্রিফিংয়ে দুর্গাবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা, সহসভাপতি বিধুভূষণ সাহা ও সহসভাপতি অধ্যাপক দীপ্ত চাঁন কানুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএস







Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement