ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘সাত-আট ঘণ্টা আলোচনা করতে পারেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ’: পেজেশকিয়ান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম আপডেট: ১১.০৮.২০২৬ ১:২৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যিনি টানা সাত থেকে আট ঘণ্টা বসে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন, তার গুরুতর কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকার কথা নয়।

রাজনৈতিক দলগুলোর মহাসচিব ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে এক বৈঠকে সম্প্রতি বক্তব্য দেওয়ার সময় পেজেশকিয়ান সর্বোচ্চ নেতার সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন।

তিনি বলেন, ‘এটি খুবই ভালো একটি বৈঠক ছিল। আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি এবং সব বিষয় নিয়ে আলোচনা করেছি।’

সর্বোচ্চ নেতার শারীরিক সুস্থতার বিষয়ে পেজেশকিয়ান বলেন, ‘তার স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে, তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। যিনি সাত থেকে আট ঘণ্টা বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, তার কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকতে পারে না। তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে আমাদের কথা শুনেছেন, আলোচনায় অংশ নিয়েছেন এবং নিজের মতামতও ব্যক্ত করেছেন। এটি একটি ভালো বৈঠক ছিল।’

এর আগে পশ্চিমা বিভিন্ন সংবাদমাধ্যমে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনি গুরুতর আহত, অচেতন বা শারীরিকভাবে অক্ষম অবস্থায় রয়েছেন—এমন নানা দাবি প্রচারিত হয়েছে। এমনকি মার্কিন হামলায় তিনি গুরুতর আহত হয়ে পা বা অন্য কোনো অঙ্গ হারিয়েছেন এবং চিকিৎসাধীন রয়েছেন বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়।

এ ছাড়া সর্বোচ্চ নেতার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং তাকে গোপন স্থানে রাখা হয়েছে- এমন দাবিও বিভিন্ন মাধ্যমে এসেছে।

এসব দাবির বিপরীতে ইরানের প্রেসিডেন্টের বক্তব্যে সর্বোচ্চ নেতার সাম্প্রতিক বৈঠকে সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উঠে এসেছে।

সূত্র: পার্সটুডে

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement