ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাই নিহত, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৭:১১ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে মাছ ধরা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হামলায় রদশা দাস (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মাছ ধরা নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে বড় ভাই ও তার ছেলের সঙ্গে ছোট ভাই রদশা দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাজার থেকে ফেরার পথে রদশা দাসকে তার বড় ভাই ভূষণ দাস ও ভাতিজা অনিমেষ দাস মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিরিরবন্দর থানার ওসি মো. মাহমুদুন নবী জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অভিযুক্ত সাবিত্রী দাসকে আটক করা হয়েছে। অপর দুই অভিযুক্ত ভূষণ দাস ও অনিমেষ দাস পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমএ/এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝