ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারতীয় ভিসা নিয়ে হাইকমিশনের সতর্কতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩২ পিএম আপডেট: ০৫.০৮.২০২৬ ৭:৩৭ পিএম
X

বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার চেষ্টা করছে।

হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম বা ই-মেইলের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না কিংবা কোনো অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হয়।

এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে অর্থ লেনদেন থেকে বিরত থাকার পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

হাইকমিশন আরও জানিয়েছে, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা সন্দেহজনক কোনো ঘটনার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি আশপাশের অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝