ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ভারত থেকে এলো ৫ টন কাঁচামরিচ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 

সোমবার (৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পানামা সোনামসজিদ পোর্টলিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৯ মাস পর সকাল থেকে এখন পর্যন্ত দুটি ট্রাকে মোট ৫ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আমদানি করা এসব মরিচ দ্রুত খালাসের প্রক্রিয়া চলছে এবং শুল্ক ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বাজারে সরবরাহের জন্য পাঠানো হবে।

দীর্ঘদিন পর কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

তাদের মতে, সাম্প্রতিক সময়ে দেশীয় বাজারে কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তারা চাপে ছিলেন। নতুন করে আমদানি শুরু হওয়ায় সেই চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝