ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কর্ণফুলী মোহনায় আটকে পড়া কনটেইনার জাহাজ উদ্ধার, স্বাভাবিক চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১২:২১ পিএম
X

চট্টগ্রাম বন্দরে প্রবেশের সময় কর্ণফুলী নদীর মোহনায় আটকে পড়া মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘এমভি সিএনসি ইউরেনাস’ সফলভাবে উদ্ধার করা হয়েছে। সোমবার গভীর রাতে জাহাজটি সরিয়ে নিরাপদে ‘বি’ অ্যাঙ্করেজে নোঙর করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম মঙ্গলবার সকালে জানান, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত অভিযানে জাহাজটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সোয়া ২টার দিকে চীনের শিকোউ বন্দর থেকে আসা ১৭০ মিটার দীর্ঘ জাহাজটি কর্ণফুলী মোহনার কাছে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়ে। স্টিয়ারিং বিকল হয়ে যাওয়ায় জাহাজটি ২ নম্বর বয়ার সঙ্গে ধাক্কা খেয়ে মোহনার প্রতিরক্ষা দেয়ালে আটকে যায়।

জাহাজটিতে ১ হাজার ২৮২ টিইইউএস কনটেইনার এবং ২৪ জন নাবিক ছিলেন। উদ্ধার অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চারটি টাগবোটের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও টানেল কর্তৃপক্ষের টাগবোট অংশ নেয়।

বন্দর সচিব জানান, পুরো উদ্ধার অভিযান চলাকালে নেভিগেশন চ্যানেল নিরাপদ ছিল এবং এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


-টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝