ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বক্স অফিসে টম হল্যান্ডের দাপট, গড়লেন বিরল রেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:৩০ পিএম
X

মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঝড় তুলেছে মার্ভেলের নতুন সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বজুড়ে ছবিটি আয় করেছে ৯২৭ মিলিয়ন মার্কিন ডলার, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের রেকর্ড।

এই তালিকায় শীর্ষে রয়েছে ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সিনেমাটি উদ্বোধনী সপ্তাহান্তেই আয় করেছিল ১.২ বিলিয়ন ডলারের বেশি।

টম হল্যান্ড ও জেনডায়া অভিনীত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ শুধু বিশ্বব্যাপী নয়, উত্তর আমেরিকার বক্স অফিসেও নতুন মাইলফলক তৈরি করেছে। অঞ্চলটিতে প্রথম সপ্তাহ শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩৩৫ মিলিয়ন ডলারে, যা উত্তর আমেরিকার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড।

প্রায় ২২৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই নির্মাণ ব্যয়ের কয়েক গুণ বেশি আয় করে ফেলেছে।

যুক্তরাষ্ট্রের বাইরে ৭৩ হাজারের বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে ছবিটি আয় করেছে ৫৭২ মিলিয়ন ডলার। এর মধ্যে শুধু চীন থেকেই এসেছে ১২১ মিলিয়ন ডলার, আর যুক্তরাজ্যে আয় হয়েছে ৪৯ মিলিয়ন ডলার।

এমন সাফল্য মার্ভেল স্টুডিওর জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর আগে এই সাফল্য স্টুডিওকে নতুন আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসএফ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝