ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
যশ ‘সাহসী’, কিয়ারা কেন সমালোচিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:২২ এএম
X

‘টক্সিক’ সিনেমায় যশের সঙ্গে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। এ সিনেমার প্রথম গান ‘তাবাহি’ প্রকাশের পর থেকেই অভিনেত্রী অন্তরঙ্গ ও আবেদনময়ী দৃশ্যের জন্য সমালোচনা ও কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হচ্ছেন।

কেউ কেউ বলছেন, মা হওয়ার পরে এমন চরিত্রে অভিনয় করা ঠিক হয়নি তার।

সমালোচনা শুধু কিয়ারার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ট্রোলকারীরা তার স্বামী সিদ্ধার্থ মালহোত্রার ইনস্টাগ্রাম পোস্টেও একই ধরনের মন্তব্য করছেন।

কিয়ারার এমন সময়ে তার পাশে দাঁড়ালেন অভিনেত্রী হুমা কুরেশি। ইউভার 'বি অ্যা ম্যান, ইয়ার’ অনুষ্ঠানে আলাপকালে নিকিল তানেজা বলেন, ‘‘দুজনই বিবাহিত হওয়া সত্ত্বেও 'তাবাহি' গানের অন্তরঙ্গ দৃশ্যের জন্য যশের তুলনায় কিয়ারাকে বেশি সমালোচনার মুখে পড়তে হয়েছে।’’

এ সময় হুমা বলেন, ‘‘এটি অসুস্থ মানসিকতার পরিচয়। এটি সত্যিই জঘন্য।’’

তিনি আরও বলেন, ‘‘আমার বিশ্বাস, এই সিনেমার নারীরা ও নির্মাতারা, শেষ পর্যন্ত বিজয়ী হবেন।’’

এর আগে গীতু মোহনদাস পরিচালিত 'টক্সিক' সিনেমার ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও কিয়ারার পক্ষে কথা বলেন।

তিনি বলেন, ‘‘যশও বিবাহিত এবং তারও সন্তান রয়েছে। তাহলে কেন শুধু নারীই অপমান ও সমালোচনার শিকার হচ্ছেন, আর পুরুষ প্রশংসা পাচ্ছেন?’’

সাহসী দৃশ্য নিয়ে মুখ খুলেছেন কিয়ারা নিজেও। তিনি মনে করেন, ক্যারিয়ারের এমন সময়ে এই চরিত্রটি তার জন্য দারুণ হবে।

তার ভাষ্য, ‘‘আমি ক্যারিয়ারের এমন এক জায়গায় পৌঁছেছি, যেখানে একটি কঠিন চরিত্র করার আত্মবিশ্বাস এসেছে।”

এ সিনেমায় যশের সঙ্গে অভিনয় করেছেন পাঁচ নায়িকা—কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত এবং হুমা কুরেশি। আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি।

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝