ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খিলগাঁওয়ে মারধর করে রেললাইনে ফেলে যাওয়ার তিনদিন পর ব্যবসায়ীর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ১২:০৬ এএম আপডেট: ০২.০৮.২০২৬ ১২:১৩ এএম
X

রাজধানী খিলগাঁও থানার রেলগেট এলাকায় পূর্ব বিরোধের জেরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক পানি ব্যবসায়িকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।

তিনি বলেন, “খিলগাঁও রেলগেট ছাপড়া মসজিদ এলাকায় গত ২৯ জুলাই বাসার সামনে থেকে দিপুকে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে মারধর করে রেল লাইনে ফেলে যায়। এরপর পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় দিপুকে। পরবর্তীতে গতকাল শুক্রবার রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর পরিবার তার মরদেহ গোপনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। সেই সময়ে হাসপাতালের দায়িত্বরত পুলিশ থানায় খবর দেয়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের  মর্গে পাঠিয়েছি।”

মারধরের বিষয় জানতে চাইলে ওসি আরও বলেন, “গত ঈদে আসামীদের সঙ্গে দিপুর দ্বন্দ্ব হয়েছিলো। যদিও ভুক্তভোগীর স্বজনদের দাবি সেই দ্বন্দ্ব মিট হয়েছিলো। কিন্তু একই কারণে দিপুকে তুলে নিয়ে নির্যাতন করে ফেলে যায়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে।”

নিহতের বাবা সামসুউদ্দিন জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিক দিপু বাসা থেকে বের হন। যাওয়ার সময় ছেলে আমাকে বলে, “আব্বা ২০ টাকা দাও পান কয়টা আনবো’ ওর পকেটে হাজার হাজার টাকা থাকলেও ও বাইরে যাওয়ার সময় আমার কাছ থেকে ২০-৫০ টাকা তার নিতেই হতো। আমার ছেলে যে চলে গেল আর বাসায় ফিরে আসলো না।”

তিনি আরও জানান, খিলগাঁও রেলগেইট এলাকায় অজ্ঞাত ১০ থেকে ১২জন দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে  মারধর করে। পরে গুরুতর আহত  অবস্থায় খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে চলে যায়। পরে আমরা খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে দিপুকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলে  নিয়ে যাই। সেখানে আইসিইউ খালি না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সে মারা যায়। আমাদের নিজ বাসা খিলগাঁওয়ের ব্লক-সি  ৭২১/১//এ আমার দুই ছেলে ও ছিল ছোট  দীপু পানির ব্যবসা করত।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝