ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৮:১১ পিএম
X

চীনের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা জোটে প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতার নতুন একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পথে এগোচ্ছে ঢাকা।

চীনের উদ্যোগে গঠিত এই আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা। একই সঙ্গে বিশ্বব্যাপী ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তোলা এবং এই প্রযুক্তির নিরাপদ ও মানবকল্যাণমুখী ব্যবহারের জন্য আন্তর্জাতিক নীতিমালা প্রণয়নে সহযোগিতা করাও সংস্থাটির অন্যতম উদ্দেশ্য।

এই জোটকে চীনের নেতৃত্বে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা কাঠামো হিসেবে দেখা হচ্ছে, যা প্রযুক্তি খাতে মার্কিন নেতৃত্বাধীন নীতির বিকল্প উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বর্তমানে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ঊনত্রিশটি দেশ এই জোটের সঙ্গে যুক্ত রয়েছে। সংস্থাটির সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।

পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, নীতিনির্ধারণ এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশটির অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই পদক্ষেপের মধ্য দিয়ে বৈশ্বিক প্রযুক্তি সহযোগিতায় বাংলাদেশের সম্পৃক্ততা আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝