ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মিশরে হামলাকারী শনাক্তে তদন্ত চলছে, নজর রাখছেন সিসি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:০৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, দামিয়েত্তা বন্দরে দুটি গ্যাসবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে টেলিফোনে আলাপকালে সিসি এ মন্তব্য করেন। বুধবারের ওই হামলার পর এটিই এ বিষয়ে তার প্রথম প্রকাশ্য বক্তব্য। এখন পর্যন্ত হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

মিশরের প্রেসিডেন্সির এক বিবৃতিতে জানানো হয়, সানচেজ হামলার নিন্দা জানান এবং মিশর ও দেশটির জনগণের প্রতি স্পেনের সংহতি প্রকাশ করেন।

আলাপকালে প্রেসিডেন্ট সিসি বলেন, হামলার প্রকৃত পরিস্থিতি ও এর পেছনের কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, মিসর, স্পেন, ইউরোপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সমন্বিত উদ্যোগ নেওয়া, যাতে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি না ঘটে।

এর আগে মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবুলি জানান, হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে এবং এর উৎস শনাক্ত করতে নিরাপত্তা সংস্থাগুলো প্রযুক্তিগত বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এসএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝