জুলাই গণ-অভ্যুত্থান কোনো একক রাজনৈতিক দল বা গোষ্ঠীর অর্জন নয়; এটি সকল সকল শ্রেনী পেশার মানুষের সম্মিলিত আত্মত্যাগ তাই জুলাই নিয়ে কোনো ক্রেডিটবাজি চলতে পারে না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে আয়োজিত 'জুলাই ২৪-এ সাংবাদিকতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, জুলাই সংঘঠিত হয়েছে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন আনতে কোনো একক রাজনৈতিক দল এর কৃতিত্ব দাবি করতে পারে না।
বক্তব্যে তিনি আওয়ামীলীগ সরকারের আমলের নানা দূর্নীতি, স্বজনপ্রীতির প্রসঙ্গ তুলে ধরেন পাশাপাশি সাংবাদিকদের নৈতিকতা বজায় রেখে দায়িত্বশীল জায়গা থেকে সংবাদ পরিবেশনের আহবান করেন।
সেমিনারে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের হেড অব নিউজ তৌহিদুল ইসলাম। তিনি, বলেন "জুলাইয়ে যমুনা টেলিভিশন তাদের দায়িত্বশীল ও পেশাদারিত্বের জায়গা থেকে সংবাদ প্রচার করেছে আমাদের সাহসী বলার কিছু নেই কারন এটি আমাদের পেশাগত দায়িত্ব। নানা হুমকির মুখে আমরা আমাদের নৈতিকতা থেকে সরে আসেনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগের অধ্যাপ ড. শাহ নিস্তার জাহান কবীর তিনি জুলাইয়ের স্মৃতিচারন করেন ও শিক্ষকদের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি উল্লেক করেন, নারীরা ও মেয়ে শিক্ষার্থীরা জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে বেশি সহিংশতা ও হয়রানির শিকার হয়েছেন।
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশরাফুল আলম বলেন জুলাইয়ে সিটিজেন জার্নালিজমের ভূমিকা ছিল ব্যাপক, সবাই সবার জায়গা থেকে ভূমিকা রেখেছে।
সেমিনার চলাকালীন বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জুলাইয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরে ও ভয়াবহতার স্মৃতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে প্রধান আলোচক ও অতিথিদের হাতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।