ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খিলগাঁওয়ে অস্ত্রসহ গ্রেপ্তার পাগলা সোহেল, স্বস্তি স্থানীয়দের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:১৬ পিএম
X

রাজধানীর খিলগাঁওয়ে চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত সোহেল ওরফে পাগলা সোহেলকে (৪৫) গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে খিলগাঁওয়ের পশ্চিম নন্দিপাড়া পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

খিলগাঁও থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ইমরান শেখ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহেলকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তার কাছ থেকে উদ্ধার করা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে এসব আলামত জব্দ করা হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সোহেল ওরফে পাগলা সোহেলের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদক, ছিনতাই ও ধর্ষণসহ অন্তত আটটি মামলা রয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও অন্যান্য অভিযোগে একাধিক মামলার তথ্যও রয়েছে। পুলিশের দাবি, অস্ত্র মামলায় তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলাতেও তার নাম রয়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের দাবি, সোহেল গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে তারা আতঙ্কের মধ্যে ছিলেন। গ্রেপ্তারের খবরে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং কেউ কেউ মিষ্টি বিতরণ করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় সোহেলের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝