⏲ প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৪:৫২ পিএম

X
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৫ জনে।
রোববার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯৯০ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৭০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৭৫৩ জন। এ সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫ হাজার ৪৪২ জন।
এছাড়া, একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ছয় হাজার ২৩৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ দুই হাজার ৪৬৭ জন।