ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এক মাসেই ধসে গেল সড়ক, জলাবদ্ধতায় ৫ গ্রামের মানুষ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৪৩ পিএম
X

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণের এক মাস না যেতেই একটি ঢালাই সড়কের বিভিন্ন অংশ ধসে পড়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কটি জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে নগরপাড়া, কাজীবাড়ি, পূর্বপাড়াসহ আশপাশের পাঁচ গ্রামের প্রায় সাত হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বরাদ্দের প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নগরপাড়া বাজার থেকে খালের সেতু পর্যন্ত নির্মিত সড়কটি নিম্নমানের কাজের কারণে দ্রুত ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বাজার এলাকায় পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন বা পাইপলাইন না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কের কয়েকটি অংশে ফাটল ও ধসের চিত্র রয়েছে। পাশাপাশি বাজারের ময়লা-আবর্জনা ও বৃষ্টির পানি জমে সড়কের একটি অংশ জলাবদ্ধ হয়ে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এ সমস্যার কারণে তাদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।

এলাকাবাসী জানান, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে নোংরা পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে অনেকের পায়ে চুলকানি ও চর্মরোগের সমস্যা দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে বলে তারা জানান।

ব্রাইট শিশু কানন হাই স্কুলের শিক্ষার্থী রাহিদ ও রাশিদ বলেন, প্রতিদিন এই পানির মধ্য দিয়েই স্কুলে যেতে হয়। এতে পায়ে চুলকানি দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল হাশেম বলেন, জলাবদ্ধতার পানি দোকানের ভেতরে ঢুকে পড়ায় ব্যবসায় ক্ষতি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণের সময় পানি নিষ্কাশনের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়নি। তারা দ্রুত সড়কটি সংস্কার এবং স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে জেনেছি। দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝