ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাগেরহাটে হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৫:৪৭ পিএম
X

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিনা খানম রিক্তা নড়াইল জেলার বাসিন্দা। তিনি শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের (৩০) স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি রায়েন্দা এলাকায় বসবাস করে গ্রামীণ জেনারেল হাসপাতালে নন-ডিপ্লোমা নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দায়িত্ব পালনকালে হাসিনা খানম হাসপাতালের ওয়াশরুমে প্রবেশ করেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে কর্মস্থলের ওয়াশরুমে তার আকস্মিক মৃত্যু ঘিরে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝