ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:৩৯ পিএম
X

সিরাজগঞ্জের রায়গঞ্জে দ্রুতগতির ট্রাকের চাপায় আবুবক্কর (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত আবুবক্কর জেলার তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিমগাছী বাজারে মাছের ব্যবসা করতেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী মাছের আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে নিমগাছী মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির উদ্দেশ্যে ফিরছিলেন আবুবক্কর। এ সময় তার বহন করা গাড়ি থেকে একটি পাঙাশ মাছ সড়কে পড়ে যায়। মাছটি তুলতে তিনি গাড়ি থেকে নেমে সড়কে গেলে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি রেখে চালক পালিয়ে যান। ওসি আরও জানান, দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছেন।

এবি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝