ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-আহত ৫০ শতাংশ কমানোর লক্ষ্য বাংলাদেশের      পিকঅ্যাক্স পাহাড়ে হাজারো পারমাণবিক সেন্ট্রিফিউজ সরিয়েছে ইরান: ইসরায়েলি গোয়েন্দা তথ্য      যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে তারেক রহমানের অভিনন্দন      আইএলআর পরিবর্তনের পথে যুক্তরাজ্য, অনিশ্চয়তায় প্রবাসী ও অভিবাসীরা      প্রধানমন্ত্রীর সঙ্গে সমমনা দলগুলোর বৈঠক, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যের অঙ্গীকার      সাইফুজ্জামানের দুই ফ্ল্যাট থেকে দেড় হাজারের বেশি বিলাসবহুল সামগ্রী উদ্ধার       ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা: তেহরান      
Advertisement
ন্যূনতম সমঝোতা না থাকলে গণতন্ত্র আবারও বিপন্ন হবে: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১২:০৫ এএম আপডেট: ২১.০৭.২০২৬ ১২:২০ এএম
X

রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম সমঝোতা না থাকলে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা আবারও বিপন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২০ জুলাই) সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘তারুণ্য, উদ্ভাবন ও স্টার্টআপ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশে যেসব সংস্কার ও করণীয় এখনও বাকি রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো অন্তত কয়েকটি মৌলিক জাতীয় ইস্যুতে ন্যূনতম সমঝোতায় পৌঁছাতে পারে কি না, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই সমঝোতা না থাকলে গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষা আবারও হুমকির মুখে পড়তে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে আরও আলোচনা হওয়া উচিত। প্রয়োজন হলে এতে নতুন বিষয় সংযোজন করে আইনি ভিত্তি দিতে হবে। একই সঙ্গে সংসদে প্রয়োজনীয় সংবিধান সংশোধনের উদ্যোগও নেওয়া দরকার। এ বিষয়ে সব রাজনৈতিক শক্তিকে এক টেবিলে বসে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

জুলাই আন্দোলনের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, একটি নদী যেমন দীর্ঘ পথ অতিক্রম করে মোহনায় গিয়ে মেশে, তেমনি জুলাই ছিল টানা ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পরিণতি। সেই ধারাবাহিক সংগ্রামের সম্মিলিত রূপই আমরা জুলাইয়ে প্রত্যক্ষ করেছি। তাই জুলাই বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। আমরা একে বিপ্লব বলি।

টিএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝