ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নওগাঁয় ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:১৪ পিএম
X
Advertisement

নওগাঁয় আদালতের নির্দেশনায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ধ্বংস করেছে প্রশাসন। 

সোমবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে রোলার দিয়ে ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুল ইসলামসহ পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তা। ধ্বংস কার্যক্রমে সহযোগিতা করে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

জানা গেছে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১৫১টি মামলার মাধ্যমে এসব ফেন্সিডিল জব্দ করা হয়। মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া শেষে দীর্ঘদিন মালখানায় সংরক্ষিত থাকা মাদকদ্রব্য আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়।

নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট (মালখানা) আরেফিন রহমান বলেন, "২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১৫১টি মামলায় জব্দ করা ১৬ হাজার ৬১ বোতল ফেন্সিডিল আজ সকলের উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে।"

কেকেএইচ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement