ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপের শেষ লড়াইয়ে গোল্ডেন বুট-বল-গ্লাভের দৌড়ে যারা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম
X
Advertisement

উত্তেজনা আর রোমাঞ্চে ভরা ফুটবল বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। বাকি শুধু শিরোপা নির্ধারণী ফাইনাল। আর্জেন্টিনা ও স্পেনের মহারণের পাশাপাশি চলছে ব্যক্তিগত পুরস্কারের হিসাব-নিকাশ। এবারের আসরে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের পুরস্কার কার হাতে উঠবে, তা নিয়ে চলছে জল্পনা।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। ফাইনাল শেষে ফিফা ছয়টি ব্যক্তিগত পুরস্কার তুলে দেবে। এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ তিনটি হলো—গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ।
গোল্ডেন বুটের দৌড়ে এমবাপে এগিয়ে

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। ২০২২ কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে।

এবারও এই পুরস্কারের অন্যতম দাবিদার এমবাপে। চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি এখন পর্যন্ত করেছেন ১০ গোল ও চারটি অ্যাসিস্ট। অন্যদিকে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির গোলসংখ্যা ৮, অ্যাসিস্ট ৪টি।

গোলসংখ্যা সমান হলে ফিফার নিয়ম অনুযায়ী প্রথমে অ্যাসিস্ট এবং পরে কম খেলার সময় বিবেচনা করা হয়। সেই হিসাবেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপে।

ফাইনালে মেসি যদি স্পেনের বিপক্ষে দুই গোলও করেন, তবু গোল্ডেন বুট নিশ্চিত করতে তাকে অ্যাসিস্টের হিসাবেও এগিয়ে থাকতে হবে। আর হ্যাটট্রিক করতে পারলে তিনি সরাসরি এগিয়ে যাবেন।

এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা
কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১০ গোল, ৪ অ্যাসিস্ট
লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ৮ গোল, ৪ অ্যাসিস্ট

গোল্ডেন বুট জিততে মেসির করণীয়
ফাইনালে হ্যাটট্রিক (৩ গোল) করতে হবে
অথবা ২ গোলের সঙ্গে অন্তত ১টি অ্যাসিস্ট করতে হবে

গোল্ডেন বলের লড়াইয়ে মেসি-এমবাপে
বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় গোল্ডেন বল। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পথে এই পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি।

ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে। এরপর স্বীকৃত সংবাদমাধ্যমের ভোটে নির্বাচিত হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। দ্বিতীয় ও তৃতীয় সেরা খেলোয়াড় পান সিলভার বল ও ব্রোঞ্জ বল।

এবারও গোল্ডেন বলের দৌড়ে এগিয়ে আছেন মেসি। তার সঙ্গে রয়েছেন কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার মাইকেল অলিসে। এছাড়া আলোচনায় আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম, নরওয়ের আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।

মেসি একমাত্র ফুটবলার, যিনি দুইবার গোল্ডেন বল জিতেছেন। এর আগে ২০১৪ ও ২০২২ সালে তিনি এই পুরস্কার পেয়েছেন।

গোল্ডেন গ্লাভের লড়াইয়ে ভোজিনহা-মার্টিনেজরা
বিশ্বকাপের সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভ। গত আসরে এই পুরস্কার জিতেছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

গোলরক্ষকের গুরুত্বপূর্ণ সেভ, ক্লিন শিট এবং পুরো টুর্নামেন্টে দলের জন্য অবদানের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।

এবারের বিশ্বকাপে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা নজর কেড়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। তার অসাধারণ সেভ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসা পেয়েছে। এ ছাড়া উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো ও মিশরের মোস্তফা শোবেইরও রয়েছেন আলোচনায়।

ফাইনালের শিরোপা লড়াইয়ের পাশাপাশি ব্যক্তিগত সেরার মঞ্চেও এখন চলছে শেষ মুহূর্তের প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের শেষ বাঁশির সঙ্গে জানা যাবে কার হাতে উঠছে এবারের গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভ।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement