ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৭:৪২ পিএম
X
Advertisement

জামালপুরের মেলান্দহে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকার মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫) ও তুষার (৩৮)। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশা বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

জেডজেড/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement