ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৮ মাস ধরে নিখোঁজ তৃপ্তি, খুঁজে পেতে পরিবারের আকুতি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম
X

লক্ষ্মীপুরে বাড়ি থেকে বের হওয়ার পর ৮ মাস ধরে সাজিয়া আফরিন তৃপ্তি (১৮) নামে এক তরুণী নিখোঁজ রয়েছেন। মাসের পর মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। তাকে খুঁজে পেতে লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখনো তার অবস্থান শনাক্ত করতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শহরের একটি পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন তৃপ্তির মা রহিমা বেগম।

নিখোঁজ তৃপ্তি সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের কোরশ মো. হাজী বাড়ির বাসিন্দা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ২৯ নভেম্বর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় যান রহিমা বেগম। ওইদিন বিকেলে স্বামীর মোবাইল ফোনে বাড়ির খোঁজখবর নিতে যোগাযোগ করলে তিনি জানতে পারেন, তৃপ্তি পাশের কালীবাজারে গেছে। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সে আর বাড়ি ফেরেনি। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একই বছরের ৬ ডিসেম্বর মেয়ের সন্ধানে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন রহিমা বেগম। তবে নিখোঁজ হওয়ার আট মাস পেরিয়ে গেলেও এখনো তৃপ্তির কোনো খোঁজ মেলেনি।

কান্নাজড়িত কণ্ঠে রহিমা বেগম বলেন, "তৃপ্তি আমার ছোট মেয়ে। আট মাস হয়ে গেল, আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুলিশও এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি।" তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে তৃপ্তিকে খুঁজে বের করার দাবি জানান।

উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আব্দুল মালেক বলেন, "দীর্ঘদিন ধরে তৃপ্তি নিখোঁজ রয়েছে। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন, কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি।"

এ বিষয়ে নিখোঁজ ডায়েরির তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝