ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীকে নাহিদ, বিরোধী দল সমর্থন না দিলে আপনি দেশ চালাতে পারবেন না
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৮ পিএম
X
Advertisement

দেশের সমস্যা সমাধানে সরকারকে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অন্যথায় জনগণের বিকল্প শক্তি হিসেবে রাজপথে থাকার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


বর্তমান সরকারের জন্য ১৬ বছর তো নয়ই, পাঁচ বছরও অপেক্ষা করবেন না বলেও মন্তব্য করেন নাহিদ।


শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যদি সেই সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে আপনি স্বীকার করুন। স্বীকার করুন, আপনি দেশকে নেতৃত্ব দেওয়ার কোনো সঠিক পরিকল্পনা রাখেন না। বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসুন। বিরোধী দল সমর্থন না দিলে আপনার পক্ষে একা দেশ চালানো সম্ভব নয়, সেটি মেনে নিন।


তিনি বলেন, জনগণকে সরকার সমস্যা সমাধানের পথ দেখাতে পারছে না। ফলে জনগণ বিকল্প খুঁজছে। বাংলাদেশের জনগণ দেখেছে, বিকল্প শক্তি কারা। তবে নতুন কোনো স্বৈরাচার আমরা বাংলাদেশে হতে দেব না।


তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি সংসদকে কার্যকর করেননি, যার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ করলে আমরা আলোচনা করতে পারতাম। গণভোটের রায় মেনে না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন।


বিরোধীদলীয় সংসদ সদস্যদের কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, জনগণের সামনে প্রহসন করছেন। জনগণের নির্বাচিত এমপিদের কাজ করতে দিচ্ছেন না।

তিনি আরও বলেন, দেশের অন্য প্রতিষ্ঠানের মতো সংসদকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। সালাউদ্দিন আহমেদ (স্বরাষ্ট্রমন্ত্রী) একা এই সংসদ চালান। তাহলে বিরোধী দলের সংসদে যাওয়ার তো প্রয়োজন নেই। তিনি যেহেতু সরকারের সব এমপির দায়িত্ব নিতে পেরেছেন, বিরোধী দলের দায়িত্বও তিনি পালন করুক।


প্রধানমন্ত্রীর উদ্দেশে নাহিদ ইসলাম আরও বলেন, আপনি তো কথা বলা বন্ধ করে দিয়েছেন। কথা বললে মাঝেমধ্যে ভুলভাল বলে ফেলছেন। সালাউদ্দিনকে বলতে দিয়েছেন তার কথা। জনগণ এগুলো ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।


সংসদ অধিবেশনে তাদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা এই অধিবেশনে সংসদে এখনো আছি। পরের অধিবেশনে যাবো কি না, নিশ্চিত নয়। সংসদ-রাষ্ট্র একাকার হয়ে যাওয়ার আগে ঐক্যবদ্ধভাবে কীভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়, সেই চেষ্টা করুন।


টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement