ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুষ্টিয়ায় চিনির নহর !!
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর থেকে এক ট্রাক  থেকে পড়ছিল গলা চিনি।  তা দেখে স্থানীয় মানুষ হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। তা দেখে চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, চিনি গলে গলে ট্রাকের নিচ দিয়ে রাস্তায় পড়ছিল। এ দৃশ্য দেখে সকালে এলাকাবাসী ট্রাকটিকে আটকে থানায় খবর দিলে পুলিশ ট্রাকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ট্রাকে ১২ টন চিনি ছিল। সম্ভবত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ওই চিনি কুষ্টিয়ার খাজানগরের উদ্দেশ্যে আনা হয়।

ওসি জাকির হোসেন বলেন, অভিযোগ রয়েছে আগের দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে আরও দুই ট্রাক চিনি খাজানগরে প্রবেশ করেছে। সেগুলোও উদ্ধারে অভিযান চলছে। ৩ ট্রাক ভর্তি এসব চিনি কেন কার উদ্দেশ্যে আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এদিকে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানান, রাজধানী এন্টারপ্রাইজের সামনে চিনির ট্রাক থামানো ছিল। ওখানেই চিনিগুলো নামানোর প্রস্তুতি চলছিল। এ সময় চিনি গলে গলে রাস্তায় পড়ছিল। এই দৃশ্য দেখে স্থানীয়দের অনেকেই হাড়ি গামলা নিয়ে এসে গলা চিনি সংগ্রহ করার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে চিনি ভর্তি একটি ট্রাক ও চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

তবে অভিযোগ অস্বীকার করে রাজধানী এন্টারপ্রাইজের মালিক মুস্তাফিজুর রহমান বাবু বলেন, চিনিগুলো আমার মিলের পাশে কামাল নামে একজনের গোডাউনে আনলোড করার পরিকল্পনা ছিল। আমি এসবে নেই।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement