লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষার্থীদের মাঝে ছাতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে চর মোহনা ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
চর মোহনা ইউনিয়ন পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের মাঝেও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আবদুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জেডএম নাজমুল ইসলাম মিঠু এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাঈনুল ইসলাম।
এছাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চর মোহনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মা সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আরএইচ/আরএন